Homeরাজনীতিকাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ করছে আওয়ামী লীগ

কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ করছে আওয়ামী লীগ

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দলটির সকল সাংগঠনিক জেলা-মহানগর শাখার কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ করা হচ্ছে।

বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ কার্ড বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পপাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণের মাধ্যমে এই কাজ শুরু হয়।

জানা গেছে, এবারের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনে ডেলিগেটের সংখ্যা ১ লক্ষাধিক হতে পারে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments