Homeজাতীয়৭০ হাজার শিক্ষক নিয়োগে অনুমতি, যেকোনো সময় গণবিজ্ঞপ্তি

৭০ হাজার শিক্ষক নিয়োগে অনুমতি, যেকোনো সময় গণবিজ্ঞপ্তি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষক নিয়োগের এই গণবিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পক্ষ থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন করা হলে মন্ত্রণালয় তা অনুমোদন দেয়।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান বিজ্ঞপ্তিতে সই করেন।

গত বছরের ৩০ মার্চ এনটিআরসিএ ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সে অনুযায়ী এবার চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments