Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশমেট্রোরেল দেখতে উৎসুক জনতার ভিড়

মেট্রোরেল দেখতে উৎসুক জনতার ভিড়

বহুল প্রতীক্ষার পর বুধবার (২৮ ডিসেম্বর) থেকে মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনীর মধ্য দিয়ে রাজধানী বাসীর স্বপ্নের মেট্রোরেল সত্যিই বাস্তবে রূপ নিল। এর উদ্বোধন হলেও জনসাধারণের জন্য বৃহস্পতিবার থেকে উন্মুক্ত হচ্ছে।

এদিকে,গতকাল দুপুরে তুরাগের দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্প এলাকায় মেট্রোরেল এক নজর দেখতে উত্তরার দিয়াবাড়ি উত্তর স্টেশন (প্রথম) থেকে শুরু করে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভিড় জমিয়েছে উৎসুক জনতা ও সাধারণ মানুষ। একই সাথে উদ্বোধনের পর মেট্রোরেল দেখতে ফুটপাত ও রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য মানুষ।

বুধবার উত্তরার উত্তর স্টেশন দিয়াবাড়িতে এমন চিত্র দেখা যায়। এছাড়া আগারগাঁও স্টেশনেও একই রকম চিত্র দেখা যায়।

তুরাগের দিয়াবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ও দিয়াবাড়ি মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইনজীবী মো. আরিফুর রহমান জানান, রাজধানী বাসীর স্বপ্নের মেট্রোরেলের স্বপ্ন পূরণে বিভোর রয়েছি বিগত কয়েক বছর ধরে। আজ বুধবার মেট্রোরেল উদ্বোধন হওয়ায় তুরাগবাসী খুবই পুলকিত ও গর্বিত।

এডভোকেট মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা দিয়াবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। যদি প্রধানমন্ত্রী বেঁচে থাকেন তাহলে দেশ বহুদূর এগিয়ে যাবে। তাই বেঁচে থাকুক, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।’

গতকাল মেট্রোরেলের উদ্বোধনের পর সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে চলবে পুরোদমে। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সূত্র : বাসস।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments