Homeআজকের শীর্ষ সংবাদআসছে বড় ধরনের শৈত্যপ্রবাহ

আসছে বড় ধরনের শৈত্যপ্রবাহ

রাজধানীসহ সারাদেশে শীতের কারণে মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়ছে। এই শীত ও ঘন কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগ শুরু হয়েছে। শীত এখানেই থামছে না, এ মাসেই সারাদেশে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জানুয়ারিজুড়ে ঘন কুয়াশার সঙ্গে বাতাস থাকার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসিকে। সকালে ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা সূর্য। তবে থেমে থাকেনি কর্মজীবী মানুষের চলাচল।

আবহওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। জানুয়ারিতে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া আছে।

এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চলতি মৌসুমে শীতের আমেজ তুলনামূলক কম ছিল। ডিসেম্বরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‘ম্যানদাউস’র প্রভাব এবং কিছুদিন আগে হালকা বৃষ্টির কারণে শীত ঝেঁকে বসতেও সময় নিয়েছে। দুয়েকদিনের জন্য মৃদু শৈত্যপ্রবাহ হলেও তা দীর্ঘায়িত হয়নি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments