Homeবাংলাদেশপাহাড় থেকে ৪ কৃষককে অপহরণের অভিযোগ

পাহাড় থেকে ৪ কৃষককে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে চারজন কৃষক অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভোরে হ্নীলার লেচুয়া প্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করছেন অপহৃতদের স্বজনরা।

অপহৃত ব্যক্তিরা হলেন, লেচুয়া প্রাং এলাকার আব্দুস সালাম, মুহিবুল্লাহ, আব্দুল হাকিম ও আব্দুর রহমান। তারা সবাই কৃষিকাজ করেন।

অপহৃত আব্দু সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, ‘শনিবার (৭ জানুয়ারি) রাতে হাতি থেকে নিজেদের জমি রক্ষার জন্য পাহারা দিতে পাহাড়ে যান তারা। তবে প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও রোববার সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফেরেননি। তিনি পূর্ব অভিজ্ঞতা থেকে প্রাথমিকভাবে ধারণা করছেন, তার ভাইসহ চারজনকে অপহরণ করেছে ডাকাতরা’।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের বিষয়ে অবগত হওয়ার পর থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments