Homeজাতীয়জুনে মাসে পদ্মা সেতু দিয়ে রেল চালু: রেলমন্ত্রী

জুনে মাসে পদ্মা সেতু দিয়ে রেল চালু: রেলমন্ত্রী

আমরা আশা করছি, আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙা পযর্ন্ত রেল যোগাযোগ হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলে ফলে তিনটি নতুন জেলা মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী রেল যোগাযোগের আওতায় আসবে।

সোমবার সংসদের ২১তম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথও আগামী জুনে চালু করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ঢাকা থেকে কক্সবাজার, রামু হয়ে গুনদুম পর্যন্ত রেলও চলতি বছরের জুনে চলাচল করবে, সে লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এসব রেলপথ চালু হলে জিডিপি এক শতাংশ বাড়বে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, খুলানা থেকে মংলা পোর্ট, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথ নির্মাণ দ্রুত এগিয়ে চলেছে। খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ চালু হলে সরাসরি ঢাকা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ সংযুক্ত হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments