Homeবাংলাদেশব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

তিনি দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি অনলাইন পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর একটি মাসিক সভা শেষে আশিকসহ আরও কয়েকজন অটোরিকশাযোগে ফারুকী পার্কের সামনে আসলে কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments