Homeজাতীয়এ বছরের নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ : শিক্ষামন্ত্রী

এ বছরের নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ : শিক্ষামন্ত্রী

চলতি বছরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইগুলোকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ২৩, ২৪ ও ২৫ সাল এই তিন বছর মিলে নতুন শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন হবে। নতুন শিক্ষাক্রমে এ বছর যে বইগুলো দেওয়া হয়েছে, সেগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ এবং ‘একুশ শতকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments