Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিনির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না : কাদের

নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না : কাদের

নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বরে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, আমরা বিএনপির মতো মাগুরা মার্কা নির্বাচন করি না। নির্বাচন হবে নির্বাচনের মতো। এতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াতের অন্ধকারের শক্তিকে পরাজিত করা পর্যন্ত লড়াই চলবে। এ সময় তিনি বিএনপি নেতাদের দম ফুরিয়ে গেছে, নীরব শোভাযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments