Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিসাহস থাকলে দেশে আসুন, তারেককে স্বরাষ্ট্রমন্ত্রী

সাহস থাকলে দেশে আসুন, তারেককে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে মামলা ফেস করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা কোনোদিন পালাননি। আমাদের নেত্রী পালাননি। আপনি (তারেক রহমান) ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন, তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে সেই দল আবার নাকি ভোট চায়। জনগণের কাছে ভোট চায় ভালো কথা। কিন্তু তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments