Homeআজকের শীর্ষ সংবাদপ্রেমিক পালিয়েছে খুঁজে দিন, তরুণীকে পুলিশ বলল যেতে দিন

প্রেমিক পালিয়েছে খুঁজে দিন, তরুণীকে পুলিশ বলল যেতে দিন

ছিল অনেক বছরের প্রেম। তারপর হঠাৎ করে চলে গেছে প্রেমিক। তখন উপায় না পেয়ে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেরি তুরণী। সেই প্রেমিককে খুঁজে দেওয়ার আকুতি জানান প্রেমিকা। কিন্তু পুলিশ কর্মকর্তা, ওই তরুণীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, তাকে খুঁজে পাওয়াটা কি জরুরি? বরং যে চলে গেছে, তাকে যেতে দিন।

আর এই ঘটনা চীনের ঝেঝিয়াং প্রদেশে। ওই তরুণীর সাথে কথোপকথনের একটি অডিও ও ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পুলিশ। আর তা মুহূর্তের মধ্য ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর সাথে ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল এক তরুণের। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক। পরে প্রেমিকের কোনও সাড়া না পেয়ে ভেঙে পড়েন তরুণী। পুলিশকে ফোন করে প্রেমিককে খুঁজে পাওয়ার আকুতি জানান তিনি। তার কথা শুনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা যে জবাব দিয়েছেন তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তরুণীর কাছ থেকে সহায়তার আকুতি পাওয়ার পর পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি? পুলিশ সদস্যদের এমন প্রশ্নে আবারও কাঁদতে শুরু করেন ওই তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এ রকম আচরণ করল! সেটাই জানতে হবে আমাকে।’

টেলিফোনে তরুণীকে পুলিশ কর্মকর্তা প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তার চেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।’

‘নিজেকে হতভাগা মনে করবেন না। এর বদলে নিজেকে ভাগ্যবতী মনে করুন। এটি বিকল্প কোনও দৃশ্যের চেয়ে ভালো হয়েছে। কারণ আপনাকে বিয়ে করার পরে তার আসল রূপ প্রকাশ পেতো।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments