Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশতুরস্কে ভূমিকম্পে যতজনকে উদ্ধার করল বাংলাদেশের উদ্ধারকারীরা

তুরস্কে ভূমিকম্পে যতজনকে উদ্ধার করল বাংলাদেশের উদ্ধারকারীরা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ থেকে পাঠানো সম্মিলিত উদ্ধারকারীরা। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীরা তুরস্কে এখন পর্যন্ত একজনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

এর আগে বুধবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে তুরস্কে যাত্রা শুরু করে। উড়োজাহাজে প্রায় ২৪ ঘণ্টা যাত্রা শেষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাতে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়।

সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments