Homeবিনোদনসেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়

সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয়

মাত্র ৩ মিনিটে ভক্তদের সঙ্গে ১৮৩টি সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। এর ফলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন তিনি।

এত দিন এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে। ২০১৮ সালে কার্নিভ্যাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি। স্মিথের সেই রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

সোশ্যাল মিডিয়ায় সেলফি তোলার ভিডিও পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগও করে দিয়েছেন অক্ষয়।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জীবনে যা কিছু অর্জন করেছি এবং যেখানে আছি- সবই আমার ভক্তদের নিঃশর্ত ভালবাসার কারণে। আমার কর্মজীবনে তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সে জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, মালয়ালম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক ‘সেলফি’। রাজ মেহতার পরিচালনায় এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে পর্দায় দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।

সূত্র: বলিউড হাঙ্গামা

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments