Homeআজকের শীর্ষ সংবাদবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

আগামী মার্চে বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংলিশ দলের। সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলার বাহিনী। ম্যাচের দিনক্ষণ ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না খেলা মাঠে গড়ানোর সময়।

বুধবার সময়সূচিও নিশ্চিত করেছে বিসিবি।
এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে। এছাড়া বেলা তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যদিও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি টিম টাইগার্স। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১ মার্চ প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১২টা
৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম দুপুর ১২ টা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ মার্চ ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ৩ টা
১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা
১৪ মার্চ তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর বেলা ৩ টা

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments