স্বাধীনতা দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার (১৬ মার্চ) শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নারী বিভাগের দুটি ও পুরুষ বিভাগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নারী বিভাগের খেলায় ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে ২৪-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। নারী বিভোগের অন্য খেলায় তেঁতুলিয়াকে ৪৩-২২ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে ৪১-১২ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসার । দিনে অন্যখেলায় আইডিয়াল হ্যান্ডবল গার্ডেন ৪৩-১০ গোলে কে হারায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজউকের সাবেক চেয়ারম্যান ও হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাপতুন নাসরীন এবং সম্পাদক মো. মকবুল হোসেন ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অনেকে।
বাংলাপেইজ/এএসএম



