Homeজাতীয়নারীরা উদ্যোক্তা হিসেবে সুনামের সাথে কাজ করছেন : স্পিকার

নারীরা উদ্যোক্তা হিসেবে সুনামের সাথে কাজ করছেন : স্পিকার

অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ ও দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সুনামের সাথে কাজ করছেন। তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

বুধবার (২৯ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন বলেন, যথাযথ সুযোগ দিলে নারীরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মেয়েদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টিতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান স্পিকার।

ডিজিটাল বাংলাদেশের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments