Homeবাংলাদেশবরিশালবানারীপাড়ায় মানবতার ফেরিওয়ালা জিয়াউল হক মিন্টু

বানারীপাড়ায় মানবতার ফেরিওয়ালা জিয়াউল হক মিন্টু

জাকির হোসেন, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় এক অসহায় ব্যক্তির সহায় হলেন ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিয়াউল হক মিন্টু।

কিছু দিন পূর্বে বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়াডের রিক্সাচালক জালাল মোল্লা নামাজ পড়ার জন্য বানারীপাড়া মাহামুদিয়া মাদ্রাসার সামনে তার রিক্সা গাড়িটি রেখে নামাজ পড়তে মসজিদে ঢুকেন। নামাজ শেষে বের হয়ে দেখে তার গাড়িটি সেখানে নেই। অজ্ঞাত কোন চোর তার গাড়িটি নিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে অসহায় জামাল মোল্লার যেন মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও রমজান মাসে জামাল মোল্লা আয়ের একমাত্র সম্বল রিক্সাটি হাড়িয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক বিত্তবানদের কাছে গিয়ে ও হতাশ হয়ে ফিরে আসতে হয় জামাল মোল্লাকে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে জামাল মোল্লা ৫ নং সলিয়াবাকপুরের সাবেক চেয়ারম্যান ও বানারীপাড়া আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিয়াউল হক’র কাছে আসলে সে আজ রবিবার যোহরের নামাজ বাদ তাকে একটা অটোরিক্সা গাড়ি কিনে দেন।

তার অসহায়তাকে দূর করে পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাটি পেয়ে জামাল মোল্লা আপ্লুত আবেগাপন্ন হয়ে পড়েন।

তিনি জিয়াউল হক মিন্টুকে উদ্দেশ্য করে বলেন, তিনি আমাকে আবার আমার পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তার ভালো করবেন।

এ বিষয় জিয়াউল হক মিন্টু বলেন, মানুষ তো মানুষের জন্যই। তাছাড়া রমজান মাসে একজন নামাজি ব্যক্তির রিক্সা চুরি হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আর তার জন্য এ টুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সবারই এভাবে অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments