আওয়ামী লীগ যড়যন্ত্র করে না, বারবার ষড়যন্ত্রের শিকার হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই তারা পুড়ে মরবেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘আগুন কারা লাগায় আমরা তার খোঁজখবর নিচ্ছি। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে।’
দলের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
আইকে



