চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেইজিং ডেইলির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বেইজিং ডেইলির খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে ইজিং এর চাংফেং হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজ শেষে মোট ৭১ জনকে সরিয়ে নেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন অবস্থায় ২১ আহতের মৃত্যু হয়েছে।
আইকে



