হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দিন আলমগীর।
এতে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিব রহমান, সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ প্রমূখ।
কর্মশালায় জানা যায়, গত দশ বছরে দেশে বজ্রপাতে মারা গেছে ২হাজার ৫শত ৭৫জন। এদের মধ্যে ৯৭ শতাংশই গ্রামের কৃষক ও মৎস্যজীবী। তবে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত বেশী হয় এবং তা ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়। কর্মশালায় উপজেলার শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ গ্রহন করেন।



