Homeজাতীয়আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৃহস্পতিবার (০৪ মে)। বৌদ্ধধর্ম মতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ।

‘জগতের সব প্রাণী সুখী হোক’ অহিংস এ বাণীর প্রচারক গৌতম বুদ্ধ। এ পবিত্র তিথিতে তিনি আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ লাভ করেন। দিনটিকে তাই বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

এদিকে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপ্রধান এবং তাঁর পত্নী রেবেকা সুলতানা আজ বিকেল ৪টায় শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় নেতারাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। রাষ্ট্রপতি এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণও দেবেন।

এছাড়াও এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments