Homeবিনোদন১১ মে ঢাকায় আসছেন শাকিব খানের নতুন নায়িকা

১১ মে ঢাকায় আসছেন শাকিব খানের নতুন নায়িকা

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আযহায় রিলিজ হবে। তবে এ ছবির নায়কা কে থাকছেন তা নিয়ে জল্পনা ছিল এতোদিন।

সিনেমাটির জন্য বলিউড থেকে নায়িকা নেওয়ার কথা থাকলেও অবশেষে জানা গেল ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ নিজেই।

নির্মাতা জানান, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে কাজ করার জন্য ভিসা পেয়েছেন তিনি। আগামী ১১ মে ঢাকায় শুটিংয়ে অংশ নেবেন।

উল্লেখ্য, ইধিকা পাল কলকাতার টিভি অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments