Homeখেলাআর্জেন্টিনা ফুটবলের আঞ্চলিক স্পন্সর বিকাশ

আর্জেন্টিনা ফুটবলের আঞ্চলিক স্পন্সর বিকাশ

কাতার বিশ্বকাপের সময় থেকেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেন অন্যরকম। এবার সেই সম্পর্ক জোরালো হলো আরেকটু। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা দানকারী কোম্পানি বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশিপের চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনা এবং বিকাশের অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিকাশ তাদের পেইজে লিখেছে, ‘জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments