সাধারণ মানুষের আস্থা অর্জন করতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবস্থা বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৮ মে) বিকেলে রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবক ধারা সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুর নেতৃত্বে বিকল্পধারার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিনি এ দাবি জানান।
সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে ইভিএম আতঙ্ক শুরু হয়েছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। বলেন, আমরা সব নির্বাচনে অংশ নিচ্ছি। প্রার্থীরা বলছেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএম চাপিয়ে দিচ্ছে। প্রার্থীদের মধ্যে ইভিএম আতঙ্ক শুরু হয়েছে। অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন বলেই যাচ্ছে ইভিএমকে ভয় পাবেন না।



