Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeচাকরিযাত্রা শুরু করল টেলিমেডিসিন প্রতিষ্ঠান ‘মিস্টার হিলার’

যাত্রা শুরু করল টেলিমেডিসিন প্রতিষ্ঠান ‘মিস্টার হিলার’

চিকিৎসাসেবা সূলভ মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই যাত্রা শুরু করল টেলিমেডিসিন প্রতিষ্ঠান ‘মিস্টার হিলার’। সেবার উন্নত মানের ফলশ্রুতিতে অল্প সময়েই দেশেব্যাপী ডাক্তার ও সেবা গ্রহণকারী রোগীদের নিকট সমাদৃত হচ্ছে ‘মিস্টার হিলার অ্যাপ’। সম্প্রতি মিস্টার হিলারের এই অগ্রযাত্রায় সঙ্গী হয়েছে ‘আমার ল্যাব’।

‘আমার ল্যাব’-এর এই সংযুক্তির মাধ্যমে এখন ‘মিস্টার হিলার অ্যাপে’ই পাওয়া যাবে রাজধানীজুড়ে ঘরে কিংবা কর্মস্থলে বসেই ডায়াগনস্টিক ল্যাব টেস্টের সুবিধা। এই সেবা নেয়ার প্রক্রিয়াটিও খুবই সহজ। অ্যাপে টেস্ট বুকিংয়ের পর দ্রুততম সময়ে আপনার দোরগোড়া থেকে টেস্টের স্যাম্পল কালেক্ট করা হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই ল্যাব টেস্টের রিপোর্ট পৌঁছে যাবে আপনার হাতে।

গত ১২ই এপ্রিল, ২০২৩ তারিখে আমার ল্যাবের সহপ্রতিষ্ঠাতা ও সি.ও.ও এবং মিস্টার হিলারের বিজনেস ডিরেক্টর, এইচ.আর ও মার্কেটিং টিমের উপস্থিতিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দু’টির সম্মিলিত যাত্রা শুরু হয়।

মিস্টার হিলার অ্যাপের এই ফিচারটি ব্যবহার করে আপনি রাজধানী ঢাকা জুড়ে বিভিন্ন বিশ্বস্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি টেস্ট বুকিং করতে পারবেন এবং পাবেন বিশেষ ডিসকাউন্ট। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে – Ibn Sina Diagnostic Center, DMFR Molecular Lab, Dr Lal’s Path Lab, Thyrocare, Popular Diagnostic, Islami Bank Hospital, Oncos Molbiol, United Hospital, Medinova Diagnostic Center সহ আরো অনেক স্বনামধন্য ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার।

‘Treatment for All’ অর্থাৎ ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ – এই মূলমন্ত্রে উজ্জিবিত ‘মিস্টার হিলার’-এর সাথে ‘আমার ল্যাব’-এর এই নতুন যাত্রা নিঃসন্দেহে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবাকে পৌঁছে দেয়ার লক্ষ্য পূরণে যোগ করবে নতুন মাত্রা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments