Homeআন্তর্জাতিকমারা গেলেন মসজিদে নববীর সাবেক ইমাম

মারা গেলেন মসজিদে নববীর সাবেক ইমাম

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল আর নেই।

সোমবার (৯ মে) স্থানীয় সময় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।

মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করছিলেন শায়েখ কারি মুহাম্মদ খলিল।

জানা যায়, গত জানুয়ারি থেকেই অসুস্থ ছিলেন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় তাকে। সবশেষ সোমবার মারা যান তিনি।

তিনি এবং তার ভাই মাহমুদ মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়েখ কারি মুহাম্মদ খলিল সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ গত রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে তাকে নিয়োগের অনুমোদন দেন। তার মৃত্যুতে পাকিস্তানসহ মুসলিম বিশ্বের একাধিক দেশে শোক প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments