Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকমৃতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

মৃতদের পরিবার পাবে ১০ লাখ ক্ষতিপূরণ

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোরের কাছে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি মালগাড়ির।

ওই ভয়াবহ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, ভারতের উড়িষ্যার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় সন্ধ্যা ৭টার দিকে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে করমণ্ডল এক্সপ্রেসের ২৩ বগি দুর্ঘটনার কবলে পড়ে।

এ ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৯০০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments