Homeবাংলাদেশবরিশালবানারীপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ডিসি, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ

বানারীপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে ডিসি, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। ঐ সময় সেখানে বসবাসরত ৮৭ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

৭ জুলাই শুক্রবার সকালে তিনি পরিদর্শনে এসে নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান ও চাল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নী, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ।

এ সময়ে জেলা প্রশাসক গত ২২ মার্চ, ২০২৩ তারিখে হস্তান্তরিত গৃহের আঙিনায় সবজি বাগান এবং প্রতিটি গৃহের চারপাশে রোপিত ফলজ বৃক্ষ দেখে সন্তোষ প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments