Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়৩৮ ঘণ্টা পর পুরোপুরি সচল এনআইডির সার্ভার: মহাপরিচালক

৩৮ ঘণ্টা পর পুরোপুরি সচল এনআইডির সার্ভার: মহাপরিচালক

৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১৬ আগস্ট) সম্পূর্ণভাবে চালু হয়েছে জাতীয় পরিচয়পত্রের সার্ভার। এনআইডি’র মহাপরিচালকের দাবি, সার্ভার হ্যাকড হয়নি। নিরাপত্তা আর সংস্কারের জন্য এটি বন্ধ রাখা হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে সরকারি কয়েকটি সার্ভারে সাইবার হামলার চেষ্টা নজরে এলে বন্ধ রাখা হয় এনআইডি তথ্যভাণ্ডার ও সেবা সংক্রান্ত ওয়েবসাইটসহ নির্বাচন কমিশনের সার্ভার। এতে বিপাকে পড়েন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশীসহ ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

সার্ভার বন্ধ থাকায় পরিচয়পত্রের আবেদন, সংশোধনসহ নানা কাজে সংশ্লিষ্ট কার্যালয়গুলো থেকে ফিরে গেছেন অনেকেই। অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট সেবা বিঘ্নিত হয়েছে। ১৭১টি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান এই সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে।

উল্লেখ্য, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজেদেরকে ভারতের হ্যাকারগোষ্ঠী দাবি করে হুমকিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার হামলার ঘোষণা দেয় তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments