Homeঅর্থনীতি৮০ লাখ লিটার তেল কিনবে সরকার

৮০ লাখ লিটার তেল কিনবে সরকার

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৬ আগস্ট) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই তেল কেনা হবে। লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা।

এর আগে, গত ৯ আগস্ট সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২৭ কোটি ৫৬ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার।

এ ছাড়া একই সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য ১২৭ কোটি ৪ লাখ টাকার ৮০ লাখ লিটার সয়াবিন কেনার সিদ্ধান্ত হয়। বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments