Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজআগুন সন্ত্রাস সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীরা দেশের ১২টা বাজিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে...

আগুন সন্ত্রাস সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীরা দেশের ১২টা বাজিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে : এডভোকেট রঞ্জিত সরকার

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ -১ আসনের আগামী দিনের কান্ডারী সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রঞ্জিত সরকার বলেছেন, আগুন সন্ত্রাস সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীরা স্বাধীন এই বাংলাদেশের ১২টা বাজিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে আসছে। জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাক্ষণ দেশের মানুষের জন্য ভাবেন। এ দেশের মানুষেরা কীভাবে শান্তিতে থাকবে, কীভাবে মানুষের ভাগ্য উন্নয় হবে তা নিয়ে তিনি সারাক্ষণ স্বপ্ন দেখেন।

তিনি আরও বলেন,আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে বলেই মানুষকে খাদ্যের অভাবে না খেয়ে মরতে হয় না। সারের জন্য কাউকে প্রাণ দিতে হয় না। বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিসহ সরকারিভাবে মানুষজনকে নানা ধরণের সহায়তা দেওয়া হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ, শিক্ষায়, চিকিৎসাসহ সার্বিকভাবে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তা অব্যাহত না রাখলে আগুন সন্ত্রাস সৃষ্টিকারীরা দেশের বারোটা বাজিয়ে দেবে। তাই আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাই। আমাদের সবাইকে জনগণের সামনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচারণা তুলে ধরতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে অনুষ্ঠিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও গত ইউনিয়ন পরিষদে নির্বাচনে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এম এ রেজা পহেল, সাবেক চেয়ারম্যান মহসিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, লুৎফুর রহমান উজ্জ্বল, এডভোকেট এ এইচ এম ওয়াসিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments