Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিগণতন্ত্রের জন্য যারা মায়াকান্না কাঁদছে তাদের রাজনীতি ষড়যন্ত্রের: কাদের

গণতন্ত্রের জন্য যারা মায়াকান্না কাঁদছে তাদের রাজনীতি ষড়যন্ত্রের: কাদের

গণতন্ত্রের জন্য আজকে যারা মায়াকান্না কাঁদছে, তাদের রাজনীতি ষড়যন্ত্রের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট এর মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে জিয়া পরিবার। তাদের টার্গেট বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ। ১৫ আগস্ট জিয়াউর রহমানের মদদে হত্যাকাণ্ড ঘটেছিল। ২১ আগস্ট তার ছেলে তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা হয়েছে। আজ গণতন্ত্রের জন্য যারা মায়াকান্না করে, তাদের রাজনীতি হচ্ছে হত্যা ও ষড়যন্ত্রের।

তিনি বলেন, বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ। ক্ষমতায় আসার মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করেছিল। তাদের এসব সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে হবে?

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে কোনো বস্তুগত পরিস্থিতি নেই। তাদের কোনো সাবজেকটিভ এবং অবজেকটিভ প্রিপারেশন নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ দলীয় নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments