Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় ৫ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে, সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে আইন প্রয়োগকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments