Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিচিনি রপ্তানি বন্ধ করতে চলেছে ভারত

চিনি রপ্তানি বন্ধ করতে চলেছে ভারত

অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবর থেকে শুরু হওয়া নতুন মৌসুম থেকে চিনি মিলগুলোকে রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে। গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে।

বিশ্ববাজারে ভারতের চিনির অনুপস্থিতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়।

এর আগে, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ছুঁয়েছে শতক। বাজার ব্যবধানে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments