Homeজাতীয়আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত হবে ২ নভেম্বর

আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত হবে ২ নভেম্বর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ আসনের ভোটার তালিকার সিডি আগামী ২ নভেম্বর চূড়ান্ত করা হবে। আর এর পরই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠ কর্মকর্তাদের ইতিমধ্যে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন, তাদেরও আবেদন করার সুযোগ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে আগামী ১৪ সেপ্টেম্বর শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই মাঠ কর্মকর্তাদের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে হাত দেয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে কর্মকর্তাদের।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে উপজেলা বা থানাভিত্তিক ভোটার তালিকা যাচাই-বাছাই করার জন্য পাঠানো হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

এরপর উপজেলা বা থানাভিত্তিক ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মাঠ পর্যায়ে পাঠানো হবে আগামী ২৮ অক্টোবর। সবশেষে ৩০০ নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হবে ২ নভেম্বর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments