Homeআন্তর্জাতিকলিবিয়ায় বন্যায় নিহত বেড়ে ১১ হাজার ৩০০, নিখোঁজ এখনও ১০ হাজার

লিবিয়ায় বন্যায় নিহত বেড়ে ১১ হাজার ৩০০, নিখোঁজ এখনও ১০ হাজার

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৩০০ জনে। এছাড়া বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। নিখোঁজ এসব হাজারও মানুষের খোঁজে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

আন্তর্জাতিক এই সাহায্য গোষ্ঠীর সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ভূমধ্যসাগরীয় এই শহরে ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। লিবিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার বলেছিল।

এছাড়া ঝড় ড্যানিয়েলের আঘাতে উত্তর আফ্রিকার এই দেশের অন্যত্র প্রায় ১৭০ জন নিহত হয়েছেন।

এর আগে গত রোববার অস্বাভাবিক শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়াজুড়ে বিস্তৃত এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করে, তবে ওই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দেরনা শহরটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments