Homeরাজনীতিখালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে অষ্টমবারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না—এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

এদিকে খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

পরে তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে আজ সোমবার সকালে তাকে কেবিনে স্থান্তর করা হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments