Homeরাজনীতি‘দুই সেলফিতেই বাংলাদেশের রাজনীতির ফয়সালা হয়ে গেছে’

‘দুই সেলফিতেই বাংলাদেশের রাজনীতির ফয়সালা হয়ে গেছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম’।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments