Homeবিনোদনদেবের ‘বাঘা যতীন’ লুকে উত্তাল নেটদুনিয়া

দেবের ‘বাঘা যতীন’ লুকে উত্তাল নেটদুনিয়া

আসন্ন পূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের নতুন সিনেমা ‘বাঘা যতীন’। এই প্রথম কোনো সিনেমায় এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হবেন এই তারকা।

সম্প্রতি ‘বাঘা যতীন’ সিনেমার একটি লুক প্রকাশ্যে এসেছে। আর তার এমন লুক দেখে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা।

ওই ছবিতে দেখা যাচ্ছে, মাথাভর্তি লম্বা চুল। একগাল অপরিচ্ছন্ন দাড়ি। সারা মুখে দাগ। দেখলে মনে হতে পারে ব্যক্তিটি হয়তো আগুনে ঝলসে গেছেন। কাঁধের নিচ থেকে কম্বলে ঢাকা। চোখের দৃষ্টি স্থির।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এমনই একটি ছবি প্রকাশ করেছেন নির্মাতারা। ছবিটি ‘বাঘা যতীন’ সিনেমায় দেবের নতুন লুক বলে জানা গেছে।

জানা গেছে, ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামীরা প্রায়ই ছদ্মবেশ ব্যবহার করতেন। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমায় বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও দেখা যাবে একাধিক লুকে।

এই বিশেষ লুক নিয়ে অভিনেতা বলেন, এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একই ভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

প্রসঙ্গত, ‘বাঘা যতীন’-এ আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। দেবের এই বিশেষ লুকের কারিগর রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।

সূত্র : আনন্দবাজার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments