মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা করেছেন দেশে ও প্রবাসীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ।
গতকাল সংক্ষিপ্ত সফরে বিকেলে ইতালির ভেনিসে পৌছালে ভেনিস এয়ারপোর্টে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সন্ধ্যা সারে সাতটায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে ভেনিস বাংলা স্কুল কক্ষে ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেলা আক্তার বিপ্লবীর সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমনের সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ।
সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, ভেনিসের মেস্রের কাউন্সিলর আফাই আলী, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিম আহমেদ বলেন …… ।
সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক কমিটি ভেনিসের সভাপতি আবুল কাসেম সিকদার, শাহাদাত হোসেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃহত্তর কুমিল্লা সমিতি, আজাদ খান সাধারণ সম্পাদক বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস, আবুল কাশেম প্রধান উপদেষ্টা ভৈরব পরিষদ ভেনিস ও কিশোরগঞ্জ জেলা সমিতি, রাশেদ মিয়া সদস্য সচিব ভৈরব পরিষদ ভেনিস, শরিফুল আলম মৃধা বৃহত্তর কুমিল্লা সমিতি, ফখরুল চৌধুরী সাধারণ সম্পাদক যুবদল ভেনিস শাখা, মনোয়ার ক্লার্ক ব্যাবসায়ী, কাজী মোহাম্মদ নূর উল্লাহ ব্যাবসায়ী, আখতার হোসেন, সিনিয়র সহ সভাপতি ভেনিস বাংলা স্কুল, জসীম উদ্দিন , সুমন সরকার চেয়ারম্যান ট্রাভেল টক।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল, সহ সভাপতি শাইখ আহমেদ, কোষাধ্যক্ষ জুম্মন অনিকসহ অনেকে।
পরিশেষে যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ কে প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও ভেনিসের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।



