Homeজাতীয়এলপিজি ব্যবহারে আধুনিক নীতিমালা তৈরির তাগিদ

এলপিজি ব্যবহারে আধুনিক নীতিমালা তৈরির তাগিদ

ব্যবহার বাড়ায় আধুনিক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহারে নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহারে করণীয়’ শীর্ষক সেমিনারে এ তাগিদ দেন তিনি।

এ সময় মন্ত্রী জানান, এলপিজির দাম নির্ধারণ করে দেয়ার পরেও গত কয়েক মাস ধরেই ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে গ্রাহকদের এলপি গ্যাস কিনতে হচ্ছে।

সরকার নির্ধারিত দামের চেয়ে এলপিজি দাম বেশি নিলে প্রয়োজনে ডিলারদের বিক্রির লাইসেন্স বাতিল করা হবে বলে এ সময় কঠোর হুঁশিয়ারি দেন নসরুল হামিদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে দেশে এলপিজির চাহিদা ছিল মাত্র ৬৬ হাজার টন, যা এখন দাঁড়িয়েছে ১৪ লাখ টনে। ব্যাপকভাবে চাহিদা বাড়লেও এর ব্যবহারে সর্তকতা তেমন নজরে আসছে না। দূর্ঘটনা এড়াতে প্রয়োজন সময়োপযোগী নীতিমালা।

তিনি আরও বলেন, উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতা বাড়াতে হবে।
এ সময় হোটেল-রেস্তোরাঁ, বাড়ি ও গাড়িতে এলপিজি ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা রাজউককে খতিয়ে দেখার আহ্বানও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments