Homeজাতীয়গ্যাটকো দুর্নীতি মামলার চার্জশুনানি পিছিয়ে ২৩ অক্টোবর

গ্যাটকো দুর্নীতি মামলার চার্জশুনানি পিছিয়ে ২৩ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ-৩ এর আলী হোসেনের আদালতে এই মামলার শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন।

একইসঙ্গে তার পক্ষে চার্জ শুনানির জন্য সময় আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার পক্ষে আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। এরপর তার আইনজীবীরা অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের আংশিক শুনানি করেন। এরপর অবশিষ্ট শুনানির জন্য আদালত আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এতে খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

এ মামলার আসামি ২৪ জনের মধ্যে নয়জন মারা গেছেন। বর্তমানে খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মামলার আসামি ১৫ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments