Homeরাজনীতিনয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে

নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে

খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে আজ রোববার দুপুরে রাজধানীতে সমাবেশ করবে দলটি বিএনপি।

এ দিন বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments