দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করছেন বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র দায়িত্ব পালনের সময়সীমা সোমবার (২৫ সেপ্টেম্বর) শেষ হয়েছে। ফলে শপথ গ্রহণের মধ্যদিয়ে প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানের নিয়োগ কার্যকর হবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।



