Homeআন্তর্জাতিকনেপালে আবার ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

নেপালে আবার ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

শুক্রবার রাতের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই, আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।

রবিবার (৫ নভেম্বর) সকালে ভূমিকম্পটি অনুভূত হয়।

এদিকে, শুক্রবার রাতের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পশ্চিমাঞ্চলে এখনও চলছে উদ্ধারকাজ। আফটার শকের শঙ্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বহু মানুষ। ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে জরুরি বিভাগ।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments