বিএনপি নিষিদ্ধ সংগঠনের মতো কর্মসূচি ঘোষণা করছে। তালেবান, ইসরায়েলের সাথে তাদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে বিএনপি। ইসরায়েল বাহিনীর মতো বিএনপি জামায়াত হামলা চালাচ্ছে। তারা এখন পর্যন্ত গাজায় হামলা নিয়ে একটা শব্দও বলেনি।
এ সময় অবরোধের নামে দেশে নৈরাজ্যের হুকুমদাতাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।



