Homeলিডনিউজধর্মপাশায় মারধর, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় মারধর, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

এম এম এ রেজা পাল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এক যুবককে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গতকাল শনিবার বাদশাগঞ্জ বাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন মোঃ টিটু মিয়া নামে এক অভিভাবক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ০৩ নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় আমার পুত্র মোঃ ওহিদুল (২২) ব্যবসায়িক মালামাল ক্রয়ের উদ্দেশ্যে মাটিকাটা হতে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড ফোনসেট নিয়ে বাদশাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। তিনি বাদশগঞ্জ বাজারের খেলার মাঠের পশ্চিম কোনায় পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা চার যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। তার সাথে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও সাথে থাকা একটি এন্ড্রয়েড সেট নিয়ে পালিয়ে যায়।

যুবকরা হলো মোঃ আরিফ (২৪), পিতাঃ মাহাবুব, শহীদুল (২২), পিতাঃ চান মিয়া মুন্সি, তরিকুল (২৩), পিতাঃ আলী আকবর, আরমান(২৫), পিতাঃ দুলা মিয়া, সর্বগ্রামঃ মাটিকাটা, সকলেই ধর্মপাশা উপজেলার

ভিকটিম মোঃ টিটু মিয়া ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ ওহিদুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ধর্মপাশা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগের বিষয়ে শহিদুল জানান, ওহিদুল আমার বন্ধু। আমাদের মাঝে হালকা মারধরের ঘটনা ঘটেছে। তবে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও এন্ড্রয়েড সেট ছিনিয়ে নেওয়ার বিষয়টি মিথ্যা।

সংবাদ সম্মেলনে মোঃ টিটু মিয়া প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সাথে ঐ চার যুবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীর পাশাপাশি টাকা ও মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments