রিমান্ডে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতারা ২৮ অক্টোবরে রাজধানীতে হামলা ও সহিংসতার সাথে জড়িত কথা প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ, হামলায় অংশগ্রহণে দলীয় নেতাকর্মীদের ভিডিও ফুটেজ দেখানোর পর তারা দুঃখ প্রকাশ করে ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ।
বুধবার (৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এছাড়াও নাশকতায় জড়িত আরও পাঁচজনকে ডিবি গ্রেফতার করেছে বলে জানান তিনি।
ডিবি প্রধান হারুন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



