Homeজাতীয়দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংস বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ জানান।

পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।

এদিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে সচিবালয়ে যান পিটার হাস। চিঠিটি ওবায়দুল কাদেরকে দেন তিনি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments