Homeআজকের শীর্ষ সংবাদধর্মপাশার বাদশাগঞ্জে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে আশার ফ্রী ম্যেডিকেল ক্যাম্প

ধর্মপাশার বাদশাগঞ্জে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে আশার ফ্রী ম্যেডিকেল ক্যাম্প

এম এম এ রেজা পহেল: ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে ১৬ ই ডিসেম্বর উপলক্ষে আশা বাদশাগঞ্জ ব্রাঞ্চের ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের মধ্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০ টায় বাদশাগঞ্জ মধ্য বাজারে আশার বাদশাগঞ্জ ব্রাঞ্চ অফিস এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ ওমর ফারুক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিজনাল ম্যানেজার। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোঃ আব্দুস শহীদ,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তৈয়ব আলী, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সুমন কুমার রায় প্রমুখ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments